সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ থেকে বিএনপি'তে যোগদান নগরকান্দায়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ--- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংবাদ সম্মেলন করে ৫ জন আওয়ামীলীগ নেতা পদত্যাগ করে বিএনপি'তে যোগদান করেন।
১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকালে কোটপাড় চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগ থেকে ৫ জন পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।
যোগদানকৃতরা হলেন নগরকান্দা কৃষক লীগের সভাপতি মোঃ জিন্নাহ সরদার, নগরকান্দা পৌর আওয়ামীলীগ সংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (পান্নু),নগরকান্দা শ্রমিক লীগেে সভাপতি মোঃ ওহিদুজ্জামান ( মান্দার),নগরকান্দা শ্রমিকলীগোর সিনিয়র সহ সভাপতি মোঃ জামিউল ইসলাম জামিল,নগরকান্দা কৃষকলীগের সহ সভাপতি মোঃ বাকী মিয়া।
পদত্যাগকৃত নেতাকর্মীরা জানান বিগত আওয়ামী সরকারের আমলে দেশের সাধারণ মানুষ জুলুম নির্যাতন, নিপিড়ন,মিথ্যা মামলার শিকার সহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমাণ বিএনপির ফরিদপুর ২ আসন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর দিকনির্দেশনা কর্মীদের প্রতি ভালোবাসা দেখে আমরা সচ্ছয় সজ্ঞানে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলাম।এবং বিএনপির সাথে থেকে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে সর্বদা কাজ করিব।