মুহাম্মদ শাহ পরান।
১৮ জানুয়ারি ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ উপজেলা ছাত্রদল নেতা এবং ৩ জন আসামি গ্রেফতার, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ উপজেলা ছাত্রদল নেতা এবং ৩ জন আসামি গ্রেফতার, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

বিশেষ প্রতিনিধি  লক্ষ্মীপুরঃ———-” লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় চার আসামিসহ গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে । একই সঙ্গে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ০৯/০১/২০২৬ অনুযায়ী গত ০৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে ১২নং চরশাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে চন্দ্রগঞ্জ থানায় মামলা রুজু হয়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সহায়তায় এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে পুলিশ অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ তিনজন ডাকাতকে গ্রেফতার করে। তারা হলেন—জায়েদ হোসেন(৩৬)
ছাত্রদলের উপজেলা যুগ্ম আহবায়ক এবং সাবেক ছয়ানী ইউনিয়ন সভাপতি ছিলেন এছাড়াও বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার (৫০) সকলে বিএনপি সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং জনৈক রনজিত কুরির কারখানা থেকে গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের ঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি বন্দুক এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে অন্যান্য সহযোগীদের শনাক্ত এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জাতীয় কংগ্রেস কে কেউ দুর্বল করতে পারবে না, বার্তা আজিমের

সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

সোনারগাঁয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত আল্লাহর আইন বাদ দিয়ে আমেরিকা ও ভারতের গোলামী করতে চায়, ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখা —-পীর সাহেব চরমোনাই

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

১৮ দিন পরও যুবকের হত্যার তদন্তে গতি নেই, পরিবারের ক্ষোভ

মহেশপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদিতমারী উপজেলায় এক মাদক ব্যবসায়ী মটরসাইকেল সহ আটক

ফরিদপুর পৌর সার্ভেয়ারের শাস্তির দাবি জানিয়ে প্রশাসক বরাবর ভুক্তভোগির অভিযোগ

১০

উঠান বৈঠকে উত্তাল দেওয়ানগঞ্জ, ধানের শীষে ঐক্যের বার্তা

১১

নোয়াখালীর ৬ টি আসনে বিএনপি ও জামাতের লড়াইয়ে গরম হয়েছে ভোটের মাঠ

১২

প্রায় ২০ বছর পরে উত্তরবঙ্গের সিরাজগঞ্জে জনাব তারেক রহমানের সফর অভিজ্ঞতা, ঐক্য ও উন্নয়নের রাজনীতির বার্তা

১৩

কলকাতা পুলিশের নতুন নগরপাল হলেন আই পি এস শ্রী

১৪

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন

১৫

ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

১৬

কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা

১৭

এদেশের মালিক হচ্ছে এদেশের জনগণ;তারেক রহমান

১৮

রাজবাড়ীতে অন্ধ গফুরের বাড়িতে হামলা ও তারেক রহমানের দেওয়া উপহারের টাকা লুটপাট।

১৯

সিরাজগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-

২০
বিজ্ঞপ্তি