সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ:-
সিরাজগঞ্জ–৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য (এমপি) নির্বাচীত হলে তাঁকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এই সময় জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বলেও মন্তব্য করেছেন তিনি। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক জনসভায় জামায়াত আমির এই সব মন্তব্য করেছেন। এই সময় ফ্যাসিবাদী আমলে জামায়াত নেতাদের বিনা বিচারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না। দাঁড়িপাল্লা’ সমাজের সবখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হয়নি বলে তিনি দাবী করেছেন। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা টেম্পুস্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করেছেন বলেও অভিযোগ তাঁর। শফিকুর রহমান বলেছেন, ‘হ্যাঁ-ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সরকার গঠন সফল হবে না। এই সময়ে তিনি আরো বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের সময় দীর্ঘদিন জুলুমের স্বীকার হয়েছেন। ডান্ডাবেড়ি পড়িয়ে কোর্টে হাজির করেছিলেন এই রফিকুল ইসলাম খাঁন সাহেব কে। আইনের তোয়াক্কা করেন নাই কখনো। হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। ২৪ জানুয়ারী শনিবার বিকালে উপজেলার স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছিলো।