এ.এস.এম হামিদ হাসান।
১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

কটিয়াদী, কিশোরগঞ্জ, প্রতিনিধি:———-“অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পথে অঙ্গীকার”এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিভিন্ন প্রিন্ট,মাল্টিমিডিয়া এবং সরকার নিবন্ধিত বিভিন্ন অনলাইন পোর্টালে কর্মরত সৎ, ন্যায় নিষ্ঠাবান তরুণ

গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত নতুন সাংবাদিক সংগঠন ‘কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) কটিয়াদী পৌর সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সর্ব সম্মতিক্রমে তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মফিজউদ্দিন নয়ন, দৈনিক জনতা। সাধারণ সম্পাদক এ.এস.এম হামিদ হাসান, দৈনিক গণকণ্ঠ (প্রিন্ট-মাল্টিমিডিয়া)।

সহ-সভাপতি মিজানুর রহমান, দৈনিক নিরপেক্ষ(প্রিন্ট- মাল্টিমিডিয়া)। সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক ডেসটিনি।দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, দৈনিক আউচ সংবাদ। প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম পাভেল, দৈনিক ভোরের সংবাদ। নির্বাহী সদস্য কাইয়ুম হাসান, দৈনিক ভোরের আওয়াজ। নির্বাহী সদস্য এফ এম আব্বাসউদ্দিন, সম্পাদক ও প্রকাশক দৈনিক আউচ সংবাদ, সাব্বির হোসেন, দৈনিক দেশ জনতা।

আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য রুমা আক্তার, বাংলাদেশ নিউজ টুডে। সদস্য নুসরাত জাহান লাবণ্য, লেখক ও কলামিস্ট। সদস্য কামরুল ইসলাম, দৈনিক মুক্তি সমাচার।

এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মফিজ উদ্দিন নয়ন বলেন সত্যের সন্ধানে আমাদের নতুন এক পথচলার পদযাত্রা শুরু। সাংবাদিকতার বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই ফোরাম গঠন করা হয়েছে।

সাধারণ সম্পাদক এ.এস.এম হাসান বলেন অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন কলম আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আজ থেকে কটিয়াদীতে যাত্রা শুরু করলো আমাদের নতুন সাংবাদিক সংগঠন— কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে।

সাংবাদিকতা কেবল শুধু পেশা নয়,এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আর এই দায়বদ্ধতাকে সঙ্গী করে আমরা একদল সাহসী ও উদ্যোমী তরুণ সংবাদকর্মী ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হয়েছি । আমাদের এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা একান্ত কামনা করছি।

সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন
কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং এই প্রত্যন্ত অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করবে। একই সঙ্গে সংগঠনটি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও নৈতিক সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করছি।

নবীন-প্রবীণদের নিয়ে আত্মপ্রকাশ হওয়া নতুন এই সাংবাদিক সংগঠনের সফলতা কামনা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও প্রসার করার আহ্বান জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের সচেতন মহলের ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জাতীয় কংগ্রেস কে কেউ দুর্বল করতে পারবে না, বার্তা আজিমের

সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

সোনারগাঁয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত আল্লাহর আইন বাদ দিয়ে আমেরিকা ও ভারতের গোলামী করতে চায়, ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখা —-পীর সাহেব চরমোনাই

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

১৮ দিন পরও যুবকের হত্যার তদন্তে গতি নেই, পরিবারের ক্ষোভ

মহেশপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদিতমারী উপজেলায় এক মাদক ব্যবসায়ী মটরসাইকেল সহ আটক

ফরিদপুর পৌর সার্ভেয়ারের শাস্তির দাবি জানিয়ে প্রশাসক বরাবর ভুক্তভোগির অভিযোগ

১০

উঠান বৈঠকে উত্তাল দেওয়ানগঞ্জ, ধানের শীষে ঐক্যের বার্তা

১১

নোয়াখালীর ৬ টি আসনে বিএনপি ও জামাতের লড়াইয়ে গরম হয়েছে ভোটের মাঠ

১২

প্রায় ২০ বছর পরে উত্তরবঙ্গের সিরাজগঞ্জে জনাব তারেক রহমানের সফর অভিজ্ঞতা, ঐক্য ও উন্নয়নের রাজনীতির বার্তা

১৩

কলকাতা পুলিশের নতুন নগরপাল হলেন আই পি এস শ্রী

১৪

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন

১৫

ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

১৬

কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা

১৭

এদেশের মালিক হচ্ছে এদেশের জনগণ;তারেক রহমান

১৮

রাজবাড়ীতে অন্ধ গফুরের বাড়িতে হামলা ও তারেক রহমানের দেওয়া উপহারের টাকা লুটপাট।

১৯

সিরাজগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-

২০
বিজ্ঞপ্তি