শাহরিয়ার কবির।
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ——- পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রাম ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্বাস্থ্যখাতের পরিকল্পনা বাস্তবায়নে গ্রাম ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গ্রাম ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল। এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু ও মোশাররফ হোসেন।

সভায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গ্রাম ডাক্তাররা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

এসময় গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস. রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জাতীয় কংগ্রেস কে কেউ দুর্বল করতে পারবে না, বার্তা আজিমের

সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

সোনারগাঁয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াত আল্লাহর আইন বাদ দিয়ে আমেরিকা ও ভারতের গোলামী করতে চায়, ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখা —-পীর সাহেব চরমোনাই

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

১৮ দিন পরও যুবকের হত্যার তদন্তে গতি নেই, পরিবারের ক্ষোভ

মহেশপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদিতমারী উপজেলায় এক মাদক ব্যবসায়ী মটরসাইকেল সহ আটক

ফরিদপুর পৌর সার্ভেয়ারের শাস্তির দাবি জানিয়ে প্রশাসক বরাবর ভুক্তভোগির অভিযোগ

১০

উঠান বৈঠকে উত্তাল দেওয়ানগঞ্জ, ধানের শীষে ঐক্যের বার্তা

১১

নোয়াখালীর ৬ টি আসনে বিএনপি ও জামাতের লড়াইয়ে গরম হয়েছে ভোটের মাঠ

১২

প্রায় ২০ বছর পরে উত্তরবঙ্গের সিরাজগঞ্জে জনাব তারেক রহমানের সফর অভিজ্ঞতা, ঐক্য ও উন্নয়নের রাজনীতির বার্তা

১৩

কলকাতা পুলিশের নতুন নগরপাল হলেন আই পি এস শ্রী

১৪

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন

১৫

ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

১৬

কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা

১৭

এদেশের মালিক হচ্ছে এদেশের জনগণ;তারেক রহমান

১৮

রাজবাড়ীতে অন্ধ গফুরের বাড়িতে হামলা ও তারেক রহমানের দেওয়া উপহারের টাকা লুটপাট।

১৯

সিরাজগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-

২০
বিজ্ঞপ্তি