কোটালীপাড়া প্রতিনিধিঃ--------গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানীর সাথে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপজেলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় সংসদ সদস্য এসএম জিলানী তার বক্তব্যে বলেন- গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন জেলা নয়। এ জেলা কোন বৈষম্যের শিকার হবে না। তাই কোটালীপাড়া উপজেলাকে বিচ্ছিন্ন এলাকা মনে করবেন না। এসএম জিলানী আরো বলেন- আপনারা দ্বিধা সংকোচ না রেখে স্বাধীন ভাবে কাজ করবেন। আমি আমার সামর্থ দিয়ে এ উপজেলার উন্নয়নের জন্য কাজ করে যাব।
আপনারা কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে কোন অবহেলিত উপজেলা মনে করবেন না। অন্যান্য উপজেলায় যে সব উন্নয়নের কাজ হবে এ উপজেলা তার থেকে পিছিয়ে থাকবে না। মত বিনিময় সভা শেষে সংকর্মকর্তাদের মতবিনিময়সদ সদস্য এসএম জিলানী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও কর্মচারীদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।