জামালপুর জেলা ভ্রাম্যমান প্রতিনিধঃ---------
জামালপুরের বকশীগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস ওষুধ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা বকশীগঞ্জ সীমান্তের রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে অভিযান চালিয়ে চালায় কামালপুর বিজিবির সদস্যরা। অভিযানে এসব মদ ও ওষুধ পাওয়া যায়।
উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।