এম,বাবুল।
৫ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে লোটাস শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ——— রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘লোটাস শিশু সদন উচ্চ বিদ্যালয়’-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ)
সকালে বিদ্যালয় হলরুমে ধর্মীয় বন্দনা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা লোটাস শিশু সদনের মহৎ উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে অনাথ ও অসহায় শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। অভিভাবকহীনতার কারণে শিশুরা ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, তাদের আবাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

​ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. নাগাসেনা ভিক্ষু-এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসময় কুকিমারা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ. বিসারদা ভিক্ষু, রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদ নির্বাহী কর্মকর্তা,সুইচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. রুইহ্লাঅং মারমা,
ওয়াগ্গা ১০০ নং মৌজা হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় সুবিমল তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, জয়সীম বড়ুয়া, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশোতোষ তঞ্চঙ্গ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা প্রমুখ। লোটাস শিশু সদনের সহকারী শিক্ষক হ্লাচিংপ্রু মারমা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্নী বড়ুয়া।

আলোচনার ফাঁকে ফাঁকে পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় ম্রো, খুমী, মারমা, খিয়াং,তঞ্চঙ্গ্যা ও চাকমা গান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

বিদায়ী ৩৩ জন পরীক্ষার্থী তাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে কেবল একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ আর অক্লান্ত পরিশ্রমে তারা আজ উচ্চশিক্ষার এই ধাপে পৌঁছাতে পেরেছে।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বিশেষ স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের সাফল্য এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরী ​সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মিথ্যা মামলার শিকার আসল সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলন।

কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা।

ওভারটেক করতে গিয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত ১০।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও পিআইবি থেকে সিন্ডিকেট মুক্ত হওয়া জরুরি

ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন।

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

কাপ্তাইয়ে লোটাস শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমনিরহাটে ১৫বিজিবি’র বিশেষ পাঁচটি অভিযানে প্রায় ৫লক্ষ টাকার মাদক ও প্রসাধনী জব্দ

১০

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২

১১

গোপালগঞ্জ শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

১২

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে লাখো ভক্তের পদচারনায় ওরশে মোকাদ্দাস অনুষ্ঠিত

১৩

ভালুকায় দীপু হ/ত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫

১৪

রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

১৫

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৬

কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক

১৮

রমজান উপলক্ষে নগরকান্দার ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

১৯

কাপ্তাইয়ে ইটবাহী পিক-আপের ধাক্কায়  ক্ষতিগ্রস্ত স্টীল ব্রিজ

২০
বিজ্ঞপ্তি