
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা।
এ.এস.এম হামিদ হাসান,
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহের সময় স্থানীয় কিছু প্রভাবশালী সিন্ডিকেটের হামলার শিকার হয়েছেন জেলার দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চ্যানেল-২৪ ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধিরা।

হামলায় আহত সাংবাদিকরা হলেন—কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় একটি সন্ত্রাসী গোষ্ঠী সাংবাদিকদের ওপর হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের মারধর করার পাশাপাশি সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মন্তব্য করুন