বিশ্বজিৎ চন্দ্র সরকার।
৫ মার্চ ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ——-

গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ও সাবেক মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ রিপন মোল্লা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

রিপন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের মোঃ ছিদ্দিক মোল্লার ছেলে। তিনি বলেন, ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা তার মধ্যে ছিল। সেই লক্ষ্য থেকেই তিনি শ্রমিক রাজনীতির সাথে যুক্ত হন এবং গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভালোবাসেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের একজন কর্মী ও নেতা হিসেবে তিনি এবার গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন।

রিপন মোল্লা বলেন, গোপালগঞ্জবাসী যদি তাকে ভালোবেসে ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দেন, তবে তিনি দুঃস্থ, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি উপজেলার মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

সবশেষে তিনি গোপালগঞ্জ সদর উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরী ​সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মিথ্যা মামলার শিকার আসল সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলন।

কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা।

ওভারটেক করতে গিয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত ১০।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও পিআইবি থেকে সিন্ডিকেট মুক্ত হওয়া জরুরি

ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন।

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

কাপ্তাইয়ে লোটাস শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমনিরহাটে ১৫বিজিবি’র বিশেষ পাঁচটি অভিযানে প্রায় ৫লক্ষ টাকার মাদক ও প্রসাধনী জব্দ

১০

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২

১১

গোপালগঞ্জ শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

১২

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে লাখো ভক্তের পদচারনায় ওরশে মোকাদ্দাস অনুষ্ঠিত

১৩

ভালুকায় দীপু হ/ত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫

১৪

রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

১৫

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৬

কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক

১৮

রমজান উপলক্ষে নগরকান্দার ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

১৯

কাপ্তাইয়ে ইটবাহী পিক-আপের ধাক্কায়  ক্ষতিগ্রস্ত স্টীল ব্রিজ

২০
বিজ্ঞপ্তি