মনির হোসেন।
৫ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর জেলা প্রতিনিধিঃ———যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এস্কেন্দারকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত এস্কেন্দার বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালায়। এ সময় এস্কেন্দারকে আটক করে তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরী ​সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মিথ্যা মামলার শিকার আসল সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলন।

কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা।

ওভারটেক করতে গিয়ে বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত ১০।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও পিআইবি থেকে সিন্ডিকেট মুক্ত হওয়া জরুরি

ফরিদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও রিক্সা-ভ্যান চালকদের নিয়ে যুবদল নেতার গন ইফতার আয়োজন।

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

কাপ্তাইয়ে লোটাস শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমনিরহাটে ১৫বিজিবি’র বিশেষ পাঁচটি অভিযানে প্রায় ৫লক্ষ টাকার মাদক ও প্রসাধনী জব্দ

১০

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২

১১

গোপালগঞ্জ শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

১২

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে লাখো ভক্তের পদচারনায় ওরশে মোকাদ্দাস অনুষ্ঠিত

১৩

ভালুকায় দীপু হ/ত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫

১৪

রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

১৫

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৬

কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক

১৮

রমজান উপলক্ষে নগরকান্দার ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

১৯

কাপ্তাইয়ে ইটবাহী পিক-আপের ধাক্কায়  ক্ষতিগ্রস্ত স্টীল ব্রিজ

২০
বিজ্ঞপ্তি