জেলা প্রতিনিধি মাগুরাঃ--------রাজনীতির পথ কখনো সহজ নয়। এই পথে আছে ত্যাগ,আছে সংগ্রাম,আছে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার অদম্য সাহস। সেই দীর্ঘ পথ পেরিয়ে যিনি নিজেকে প্রমাণ করেছেন একজন দায়িত্বশীল,সাহসী ও মানুষের নেতা হিসেবে তিনি মাগুরা পৌর বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাসান খান কিজিল।দলের দুঃসময়ে রাজপথে ছিলেন তিনি,আন্দোলন সংগ্রামে ছিলেন সামনের সারিতে।
নেতা–কর্মীদের সাহস জুগিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন,আর সাধারণ মানুষের সুখ-দুঃখে থেকেছেন নির্ভরতার জায়গা হয়ে। ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়,বরং আদর্শ,ত্যাগ ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামই তার রাজনৈতিক জীবনের মূল ভিত্তি।
আজ মাগুরা পৌরসভার অলিগলি,পাড়া-মহল্লা,দোকানপাট,চায়ের আড্ডা সবখানেই একটি প্রত্যাশা ধ্বনিত হচ্ছে।মানুষ বলছে,মাগুরা পৌরসভাকে সুশাসন,উন্নয়ন ও সেবার একটি নতুন দিগন্তে নিতে হলে প্রয়োজন একজন সৎ,ত্যাগী ও জনবান্ধব নেতৃত্ব।সেই নেতৃত্বের প্রতীক হিসেবে পৌরবাসীর আস্থার কেন্দ্রে উঠে এসেছেন মোঃ মাসুদ হাসান খান কিজিল। মানুষ বিশ্বাস করে,নেতৃত্ব যদি হয় সাহসী, চিন্তা যদি হয় উন্নয়নের,আর হৃদয়ে যদি থাকে মানুষের জন্য দায়বদ্ধতা তাহলেই একটি শহর বদলে যেতে পারে।
মাগুরা পৌরসভাকে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে রূপ দিতে সেই স্বপ্নই আজ দেখছে সাধারণ মানুষ।পৌরবাসীর কণ্ঠে তাই একটি স্পষ্ট আহ্বান,ত্যাগী নেতৃত্ব সামনে আসুক,মানুষের আস্থার মানুষ দায়িত্ব নিক।
আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর বাসি দেখতে চাই একজন পরীক্ষিত,সাহসী ও জনগণের নেতা মোঃ মাসুদ হাসান খান কিজিল কে মেয়র হিসাবে।মাগুরা পৌরবাসীর আশা,আস্থা ও ভালোবাসার নাম মোঃ মাসুদ হাসান খান কিজিলএকজন সৎ সহজ সরল ও গন মানুষের ভাল বাসার মানুষ হিসাবে মাগুরা পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পেলে পৌরবাসীর উন্নয়নে সব সময় পাশে পাবে বলে পৌর বাসী মনে করে এইজন্য বিএনপি দলের প্রতি সকল নেতা কর্মী মনে করেন মোঃ মাসুদ হোসেন কিল খান কে বউর বিএনপি'র সভাপতি কে পৌর মেয়র হিসেবে কার্তিক ঘোষণা করাই একমাত্র পৌরবাসির দাবী।