
কলকাতা প্রতিনিধিঃ———আসন্ন ২০২৬,শে পশ্চিম বাংলার নির্বাচনে বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট এবং আই এস এফ সহ অন্যান্য রাজনৈতিক দল যখন ভোটের ময়দানে। ঠিক সেই সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি সকলকেই চমকে দিয়ে এবং দলের প্রায় বহু বিধায়ক কে বাদ দিয়ে তরুণ প্রজন্মের নেতাদের উপর আস্থা রেখে নির্বাচনের ময়দানে নেমে পড়েছে। সারা দেশে মোট পাঁচ টি রাজ্য বিধানসভার ভোট।
পশ্চিম বাংলার বিধান সভার ভোট আগামী মাসের ২৩, ও ২৯,শে এপ্রিল।মোট দুই দফায় ভোট হবে। ইতিমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার ও ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পশ্চিম বাংলার বিজেপি ও বামফ্রন্ট এবং কংগ্রেস ও আই এস এফের পক্ষ থেকে দলের টিকিট দেওয়া শুরু হয়েছে। এবার নির্বাচনে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা কে টিকিট দেওয়া হয় নি। তিনি তিন তিনবারের বিধায়ক ও মন্ত্রী ছিলেন।
এবার তাকে টিকিট না দিয়ে তরুণ প্রজন্মের তুর্কি নেতা সামিম আহমেদ কে তৃনমূল কংগ্রেসের দলীয় টিকিট দেওয়া হয়েছে।আজ সকালে তার অফিসে প্রেস মিড করতে গেলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্তিশালী করতে এবং অভিষেক ব্যানার্জি র লড়াই কে জারি রাখতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে এবং বিকাশের জন্য প্রয়োজনীয় কাজ করতে তিনি লড়াই করতে তৃনমূল কংগ্রেসের টিকিট নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে।

তার সঙ্গে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেস এর নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা ও কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদিক হোসেন মোল্লা ও উস্তি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা ও তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের নেতা ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর এবং শিরাকোল অঞ্চলের প্রধান আব্দুর রহিম মোল্লা ও হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর সহ মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তাকে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন।
এবার নির্বাচনে মগরাহাট পশ্চিমে তৃনমূল কংগ্রেসের জয় কে কেউ ছিনিয়ে নিতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে লড়াই চালিয়ে যাচ্ছে তৃনমূল দলের নেতা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ। তিনি ইতিমধ্যে মগরাহাট পশ্চিমের উন্নয়ন কে আরো শক্তিশালী করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্তিশালী করতে আম আদমি র কাছে পৌঁছে যাচ্ছে।
মন্তব্য করুন