সম্রাট আলাউদ্দিন,
৩১ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ।

সম্রাট আলাউদ্দিন,

ধামরাই (ঢাকা)ঢাকার ধামরাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামরাই এর আয়োজনে মোট ১,১৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে পাট বীজ পেয়েছেন ১৫০ জন এবং উফশী আউশ ধানের বীজ পেয়েছেন ১০০০ জন কৃষক।

এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সহজেই খরিপ মৌসুমে আবাদ সম্প্রসারণে উৎসাহিত হবেন এবং ফসলের উৎপাদনও বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সরকারি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তোলে, যা দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা: সক্রিয় ভুয়া এজেন্সি চক্র, ভোগান্তিতে সাধারণ মানুষ। ,

হাম রোগের প্রতিকার ও প্রতিরোধ কী? তা জেনে নিন – ‎ ‎

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার

পাটগ্রামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে টাকা ছিনতাই, সিসি ফুটেজে ধরা পড়ল ঘটনা

নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা।

ভেলাবাড়ী ফুলের তলায় চুরি করতে এসে চোরাই মালামাল সহ জনগণের হাতে আটক।

নরসিংদীর শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন UNO

রামপালে শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও মাটির ব্যাংক তুলে দিলো ওয়ার্ল্ড ভিশন।

ধামরাইয়ে আনন্দের জোয়ার: জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন।

১০

সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

১১

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক।

১২

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন।

১৩

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব।

১৪

বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন।

১৫

মধুখালীতে খড়ায় আমরের মুকুল ঝরলেও দুদিনের বৃষ্টিতে গাছে গাছে আমের গুঁটি।

১৬

ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা মাটির ভিতরে পরে মারা যেতে পারে বলে আশঙ্কা।

১৭

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

১৮

নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ভাগ্নে আটক।

১৯

বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক।

২০
বিজ্ঞপ্তি