মিজানুর রহমান,
৩১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা।

নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা।

মিজানুর রহমান,

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও নগরকান্দা প্রেসক্লাবের সদস্য মোঃ সাইদুর রহমান বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি
শামচুল হুদা হুদু, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, প্রশাসনিক স্বচ্ছতা ও স্থানীয় বিভিন্ন অনিয়মের বিষয় গুরুত্ব পায়।
নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, “উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত নগরকান্দা গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও জানান, জনগণের কল্যাণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা: সক্রিয় ভুয়া এজেন্সি চক্র, ভোগান্তিতে সাধারণ মানুষ। ,

হাম রোগের প্রতিকার ও প্রতিরোধ কী? তা জেনে নিন – ‎ ‎

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার

পাটগ্রামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে টাকা ছিনতাই, সিসি ফুটেজে ধরা পড়ল ঘটনা

নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা।

ভেলাবাড়ী ফুলের তলায় চুরি করতে এসে চোরাই মালামাল সহ জনগণের হাতে আটক।

নরসিংদীর শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন UNO

রামপালে শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও মাটির ব্যাংক তুলে দিলো ওয়ার্ল্ড ভিশন।

ধামরাইয়ে আনন্দের জোয়ার: জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন।

১০

সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

১১

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক।

১২

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন।

১৩

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব।

১৪

বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন।

১৫

মধুখালীতে খড়ায় আমরের মুকুল ঝরলেও দুদিনের বৃষ্টিতে গাছে গাছে আমের গুঁটি।

১৬

ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা মাটির ভিতরে পরে মারা যেতে পারে বলে আশঙ্কা।

১৭

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

১৮

নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ভাগ্নে আটক।

১৯

বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক।

২০
বিজ্ঞপ্তি