মিজানুর রহমান,
৩১ মার্চ ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ভাগ্নে আটক।

নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ভাগ্নে আটক।

মিজানুর রহমান,

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাগ্নে আলমগীর হোসেন (৪১) কে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে মরদেহটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোতালেব (৫০), পিতা—মৃত শেখ আবদুল গফুর, গ্রাম—জাকেরডাঙ্গী, থানা—সদরপুর, গত ২৯ মার্চ নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে পার্শ্ববর্তী চরভ্রসন এলাকার গাজীর টেক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনকে আটক করে পুলিশ।

৩১ মার্চ দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নগরকান্দা থানার সার্কেল মাহামুদুল হাসান এবং অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—সম্পত্তি ও টাকার লোভে আলমগীর হোসেন তার খালা জামেলা বেগমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহটি সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
৩১ মার্চ ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা: সক্রিয় ভুয়া এজেন্সি চক্র, ভোগান্তিতে সাধারণ মানুষ। ,

হাম রোগের প্রতিকার ও প্রতিরোধ কী? তা জেনে নিন – ‎ ‎

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার

পাটগ্রামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে টাকা ছিনতাই, সিসি ফুটেজে ধরা পড়ল ঘটনা

নগরকান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা।

ভেলাবাড়ী ফুলের তলায় চুরি করতে এসে চোরাই মালামাল সহ জনগণের হাতে আটক।

নরসিংদীর শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন UNO

রামপালে শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও মাটির ব্যাংক তুলে দিলো ওয়ার্ল্ড ভিশন।

ধামরাইয়ে আনন্দের জোয়ার: জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ।

কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন।

১০

সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

১১

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক।

১২

কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন।

১৩

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব।

১৪

বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন।

১৫

মধুখালীতে খড়ায় আমরের মুকুল ঝরলেও দুদিনের বৃষ্টিতে গাছে গাছে আমের গুঁটি।

১৬

ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা মাটির ভিতরে পরে মারা যেতে পারে বলে আশঙ্কা।

১৭

ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

১৮

নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ভাগ্নে আটক।

১৯

বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক।

২০
বিজ্ঞপ্তি