
মধুখালীতে খড়ায় আমরের মুকুল ঝরলেও দুদিনের বৃষ্টিতে গাছে গাছে আমের গুঁটি।
শাহজাহান হেলাল,
ফরিদপুরের মধুখালীতে খড়া ও অস্বাভাবিক তামাত্রার কারণে আমের মুকুল ও ছোট ছোট গুঁটি ঝরে গেলও গত দুদিনরে সামান্ন বৃষ্টির পর উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামে দেখা মিলছে গাছেগাছে আমের গুটি।
মধুখালীতে উপজেলায় বিভিন্র প্রথম পর্যায়ে গাছেগাছে প্রচুর মুকুল থাকলেও প্রথম দিকে প্রচন্ড খড়া ও একদিনের ঝড়ে মুকুল ও ছোট ছোট গুটি পরলেও পরের দুদিনের সামান্ন বৃষ্টির পর দেখা যায় গাছেগাছে আমের গুঁটি । তবে উপজেলার বেশীর ভাগএলাকায় খড়ার কারণে মুকুল ঝরে যায়। কিছুকিছুএলাকায় গুঁটি বেশ বড়হয়ে গেছে।খড়া ও ঝরের প্রভাব না থাকলে তবে আমের ফলন পাওয়া যাবে বলে আশা করছেন চাষীরা। তবে আমের গুঁটি ছোট চাড়া গাছেই্ বেশী দেখা যায়। পুরাতন গাছে প্রথম পর্যায়ে মুকুল ও ছোট গুঁটি ঝরে পড়ে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহবুবএলাহী জানান, এ বছর গাছে মুকুলের পরিমান বেশী এসেছিল । গাছের মুকুল থেকে আমের গুঁটি পরিমানে ভাল আছে। মধুখালী উপজেলায় বাণিজ্যিক আমের বাগান আছে ২৭ হেক্টর। উৎপাদন লক্ষ্য মাত্রা ৫শ মেট্রিকটন।

মন্তব্য করুন