অপু কিরণ,
৩১ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

সোনারগাঁয়ে গৃহবধূ্র রহস্যজনক মৃত্যু

অপু কিরণ,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দুই পরিবারের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
নিহত সাবরিয়া আক্তার অনিয়া কাঁচপুর সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের মেয়ে এবং সায়েম সিমেলের স্ত্রী। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সাবরিয়া আক্তার অনিয়াকে নির্যাতন করা হতো। সর্বশেষ বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে স্বামীর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে সাবরিয়া আক্তার অনিয়া আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দামুড়হুদায় পাম্পে তেল নিতে এসে বৃদ্ধা আহত

যশোরের শার্শায় তেল সংকট: শার্শা ও বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক।

কালীগঞ্জে তেল নিতে আসা অবৈধ মোটরসাইকেল চালকদের জন্য ভ্রাম্যমাণ আদালত করেন ইউএনও।

লামা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত- তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভালবাসার টানে একই ট্রাকে, সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি।

ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত।

সেনবাগে প্রথমবার রোবটিক্স ওয়ার্কশপ প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত।

পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা।

১০

মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেনকে ৫ লাখ টাকার জরিমানা

১১

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন আফজাল হোসেন খান পলাশ।

১২

মুন্সিগঞ্জ শিলই ইউপি নির্বাচনে কে হচ্ছে আগামী চেয়ারম্যান পদে সম্ভাব্য।  

১৩

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সে পবিত্র বারবী শরীফ, গেয়ারবী শরীফ ও ছয় শরীফ মাহফিল ,

১৪

৫৫তম স্বাধীনতা দিবসে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা :

১৫

বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ,

১৬

কটিয়াদীতে মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙচুর, ৪০০ পিছ ইয়াবা সহ আটক-১। এ 

১৭

ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা: সক্রিয় ভুয়া এজেন্সি চক্র, ভোগান্তিতে সাধারণ মানুষ। ,

১৮

হাম রোগের প্রতিকার ও প্রতিরোধ কী? তা জেনে নিন – ‎ ‎

১৯

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার

২০
বিজ্ঞপ্তি