মনির হোসেন।
৮ এপ্রিল ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর ৯কেশবপুরে এক গ্রামেই তিন যুবকের অপমৃত্যু ২ জন সড়ক দুর্ঘটনা, ১ জনকে পিটিয়ে হত্যা

যশোর ৯কেশবপুরে এক গ্রামেই তিন যুবকের অপমৃত্যু
২ জন সড়ক দুর্ঘটনা, ১ জনকে পিটিয়ে হত্যা

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:———-
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এক সপ্তাহের ব্যবধানে তিন যুবকের অপমৃত্যু হয়েছে। তার মধ্যে দুই জন সড়ক দুর্ঘটনায় ও এক জনকে মিথ্যা অপবাদে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। ভিন্ন ভিন্ন এসব ঘটনায় গ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বেলকাটি গ্রামের মোতলেব গাজীর ছেলে হায়দার আলী (৩৫) সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে তার পরিবার হতবাক হয়ে পড়েছে।

এছাড়া ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের রকিব মৌরির একমাত্র ছেলে মেহেদী হাসান রানু (২৫) মনিরামপুর থেকে ফেরার পথে যশোর-চুকনগর সড়কের লাউড়ী মোড় এলাকায় নবনির্মিত বিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছে।একই দিন দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বাজারে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন একই গ্রামের শিক্ষক আনসার উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৫)। জানা যায়, ফারুক হোসেন পূর্বে নৌবাহিনীতে চাকরি করতেন। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় চাকরি হারিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থতার কারণে তিনি বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন।

একই গ্রামের তিনজন যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেলকাটি গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “এক সপ্তাহে তিনটা লাশ, এটা আমরা কখনো কল্পনাও করিনি। গ্রামের পরিবেশ পুরো বদলে গেছে, সবাই আতঙ্ক আর শোকে আছে।

গ্রামের আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, “প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এমন ঘটনা আমাদের জন্য খুবই কষ্টের।

স্থানীয় যুবক মফিজুর রহমান জানান, “সড়কে নিরাপত্তা বাড়ানো জরুরি। আর গণপিটুনির মতো ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দরকার।

এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, “ঘটনাগুলো খুবই দুঃখজনক। এক সপ্তাহে একই গ্রামের তিন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে ওই পারিবারের লোক জনের মধ্যে শোকের মাতম চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত

যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

জীবননগরে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান: ফিলিং স্টেশনে তদারকি ও চালককে জরিমানা

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাম রোগ নিয়ে সতর্কবার্তা

হাজির হাট ইউনিয়ন ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বাবুল হোসেন বাবলু দোয়া ও সমর্থন কামনা

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ

সিরাজগঞ্জ-পাবনা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান- ‎

কর্নেল (অবসর) অলি আহমদের সাথে পটিয়া পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ।

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক।

১০

জেলা প্রশাসনের ফুয়েল কার্ড টিশার্টে প্রিন্ট –

১১

আসন্ন কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু। ‎

১২

মির্জাপুরে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

১৩

ডুমুরিয়ায় মোল্লা সিরাজুল ইসলাম ও শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত।

১৪

৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা।  

১৫

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

১৬

দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির।

১৭

সোনারগাঁয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু।

১৮

সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু।

১৯

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক।

২০
বিজ্ঞপ্তি