
বিশেষ প্রতিনিধিঃ———–
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানায় অবৈধভাবে গড়ে ওঠা একটি সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই এই কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির অভিযোগ তুলে আসছিলেন।

তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) বলেন পরিবেশ দূষণকারী এবং অবৈধভাবে গড়ে ওঠা এমন কারখানার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন। কারখানাটি গুঁড়িয়ে দেওয়ার ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন