
সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু।
রুবেল রানা,
ফরিদপুরের সালথায় অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন,প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও মাঝারদিয়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি ২০২৫ সালের জুলাই মাসে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যাত্রা শুরু করে। শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতা, গ্রামের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ, শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালনসহ সমাজ উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য। পাশাপাশি প্রস্তাবিত উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম গতিশীল করা এবং মাঝারদিয়াকে একটি মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সরকারি নগরকান্দা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বাবু মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হামিদ),
ফরিদপুর জজ কোর্টের এ.পি.পি অ্যাড. রেজাউল করিম,
সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল আলম।
মন্তব্য করুন