‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,
১০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-পাবনা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান- ‎

সিরাজগঞ্জ-পাবনা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান-

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,

‎সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সিমকী ইমাম খান। দলীয় সূত্রে জানা গেছে,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেছেন দলের নেতাকর্মীরা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে,বিগত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এই সূত্রে এ্যাডভোকেট সিমকী ইমাম খানকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখছেন কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন পেলে তিনি দলকে আরো সু-সংগঠিত করতে এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান।পাশাপাশি এলাকার উন্নয়ন,নারী অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান আরো  জোরদার হবে বলে ও আশা প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এই বিষয়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেছেন,’দল যদি আমাকে মনোনয়ন দেয়,তাহলে দলের আদর্শ বাস্তবায়ন,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার মানুষের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।” উল্লেখ্য,সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সংশ্লিষ্টকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাম রোগ নিয়ে সতর্কবার্তা

হাজির হাট ইউনিয়ন ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বাবুল হোসেন বাবলু দোয়া ও সমর্থন কামনা

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ

সিরাজগঞ্জ-পাবনা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান- ‎

কর্নেল (অবসর) অলি আহমদের সাথে পটিয়া পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ।

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক।

জেলা প্রশাসনের ফুয়েল কার্ড টিশার্টে প্রিন্ট –

আসন্ন কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু। ‎

মির্জাপুরে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

১০

ডুমুরিয়ায় মোল্লা সিরাজুল ইসলাম ও শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত।

১১

৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা।  

১২

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

১৩

দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির।

১৪

সোনারগাঁয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু।

১৫

সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু।

১৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক।

১৭

মুন্সিগঞ্জ পৌর নির্বাচনে আগামী মেয়র পদে ঘোষণা বিএনপি নেতা: শহীদ কমিশনার।  

১৮

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড।

১৯

কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার।

২০
বিজ্ঞপ্তি