চাঁদপুর জেলা প্রতিনিধিঃ-----------জিমিয়ে পড়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে এক ব্যতিক্রমী গণসংযোগের মাধ্যমে এই উপজেলার সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এক কাতারে আনতে ব্যাপক পরিসরে গণসংযোগ লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন সহকারি এটর্নি জেনারেল অ্যাডভোকেট ফারুক হোসেন তপদার। তার ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে ১৮ই এপ্রিল শনিবার গণসংযোগ করেন ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রা বাজার।
এই দিন তিনি এই বাজারের বিভিন্ন অলিগলির দোকানপাটের দোকানদার এবং বাজারে আগন্তুক বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে তিনি কৌশল বিনিময় করেন এবং তার পরিচিতি তুলে ধরেন ও বিএনপির লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আশেক উল্লাহ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা রেদোয়ান আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ফজল, ১নং বালিথুবা ইউনিয়ন ছাত্রদল নেতা মহসিন কারী, ২নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জসিম পাটোয়ারী, বিএনপি নেতা তাজুল ইসলাম, কৃষকদল নেতা রিপন বেপারি, যুবদল নেতা আজাদ খান, সোহাগ, রনি, সাইফুল ইসলাম নিরব, ছাত্রদল নেতা আল আমিন, যুবদল নেতা আলমগীর গাজী, যুবদল নেতা সবুজ সহ অনেকে।
গণসংযোগ ও লিফটেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সহকারি এন্টনি জেনারেল এডভোকেট ফারুক হোসেন তপদার বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে একতাবদ্ধ না থাকায় গত নির্বাচনে আমরা এই উপজেলায় বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করে আনতে পারি না। যার খেসারত এখন এই উপজেলা বিএনপির নেতা কর্মীরা দিতে হচ্ছে। উপজেলার সেই অগোছালো বিএনপিকে ঐক্যবদ্ধ করতেই আমার এই প্রয়াস। আশা করি আমার এই উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যেই ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সফল হবেন বলে তিনি জানান।