গাজীপুর জেলা প্রতিনিধিঃ----------
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা এগারো টায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জাতীয় পুষ্টির সপ্তাহ পালন উপলক্ষে এবারের প্রতিপাদ্য " পুষ্টি বৈষম্যের দিন শেষ -গড়বো স্বনির্ভর বাংলাদেশ "। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন।
জাতীয় পুষ্টি, স্বাস্থ্য, খাদ্য, রোগ প্রতিরোধ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন, মেডিসিন কনসালটেন্ট ডাঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুন নাহার ইতি, মেডিকেল অফিসার
ডাঃ আরাফাত আল আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর উৎপলা রানী দাস, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সিনিয়র নার্স কালিয়াকৈর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।