
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ———-দেওয়ানগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনোয়ার হোসেন পদোন্নতি পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি থানার অভ্যন্তরে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি সাধারণ মানুষের মাঝেও অর্জন করেছেন আস্থা ও গ্রহণযোগ্যতা। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তিনি থানার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মো. আনোয়ার হোসেন ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার পদোন্নতিতে দেওয়ানগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,
“দেওয়ানগঞ্জবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবো। জনগণের সহযোগিতা থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।

এদিকে, তার এই পদোন্নতি ও দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেওয়ানগঞ্জ মডেল থানা আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন