মনির হোসেন,
১০ এপ্রিল ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

মনির হোসেন

বেনাপোল একটি আন্তর্জাতিক স্থল বন্দর সীমান্ত শহরে একটি ইমারর্জেন্সি উন্নত মানের আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের দাবিতে সরব হয়েছে স্থানীয় শিক্ষার্থীরা।

আজ শুক্রবার(১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন বেনাপোল বাজারস্থ ‘বেনাপোল যশোর কলকাতা রোডে বাজার সম্মুখে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, একটি মানসম্মত আধুনিক হাসপাতাল না থাকায় অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসার অভাবে সাধারণ মানুষকে অকাল মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। গত ৭ এপ্রিল বেনাপোল বন্দরে দূর্ঘটনায় কবলিত দুজন শ্রমিকের দ্রুত উপযুক্ত চিকিৎসার অভাবে একজনের মৃত্যু এবং অন্যজন গুরুতর আহত হওয়ার ঘটনাটি উল্লেখ করে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বেনাপোল স্থলবন্দর এলাকা দিয়ে প্রচুর পণ্যবাহী ট্রাক চলাচল করলেও সড়কের রোড ডিভাইডারগুলো অপরিকল্পিত এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এটি একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।

​​মানববন্ধনে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার সভাপতি নাজমুল হোসাইন জয় বলেন, “বেনাপোল বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি প্রধান কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা নেই। আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ-এর কাছে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিরাপদ সড়ক এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি জানিয়ে যাব। সবশেষে তিনি সংগঠনটি’র প্রধান উপদেষ্টা মো.মোস্তাফিজ্জোহা সেলিম’কে ধন্যবাদ জানান,কেননা তার প্রচেষ্টায় গঠিত “সৃজনশিখা’ জনমানুষের দূর্ভোগের কথা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

​মানববন্ধন থেকে সরকারের উচ্চপদস্থ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়:-

*​অনতিবিলম্বে বেনাপোল শহরে একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হোক।

*​সড়কের নিরাপত্তা বৃদ্ধিতে পরিকল্পিত ও টেকসই রোড ডিভাইডার স্থাপন ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হোক।

​শিক্ষার্থীদের এই কর্মসূচিকে স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন সচেতন মহল সমর্থন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।#
প্রেরক:-
মোঃ মনির হোসেন।
বেনাপোর প্রতিনিধি যশোর।
তারিখ:-১০/০৪/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত

যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

জীবননগরে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান: ফিলিং স্টেশনে তদারকি ও চালককে জরিমানা

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাম রোগ নিয়ে সতর্কবার্তা

হাজির হাট ইউনিয়ন ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বাবুল হোসেন বাবলু দোয়া ও সমর্থন কামনা

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ

১০

সিরাজগঞ্জ-পাবনা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান- ‎

১১

কর্নেল (অবসর) অলি আহমদের সাথে পটিয়া পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ।

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক।

১৩

জেলা প্রশাসনের ফুয়েল কার্ড টিশার্টে প্রিন্ট –

১৪

আসন্ন কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু। ‎

১৫

মির্জাপুরে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

১৬

ডুমুরিয়ায় মোল্লা সিরাজুল ইসলাম ও শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত।

১৭

৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা।  

১৮

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

১৯

দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির।

২০
বিজ্ঞপ্তি