মোঃ মোরশেদ আলম,
১০ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা।  

৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা।

 মোঃ মোরশেদ আলম,

বান্দরবান জেলায় দীর্ঘ ৯ মাস ধরে সিনিয়র সিভিল জজ পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বিচারপ্রার্থী। ৭টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার একমাত্র দেওয়ানি আদালত কার্যত অচল হয়ে পড়েছে, ফলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, প্রায় ৯ মাস আগে সিনিয়র সিভিল জজ মোহাম্মদ দাউদ হাসান পদোন্নতির কারণে বদলি হয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত ওই পদে নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। এতে করে আদালতের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় আইনজীবীদের মতে, এই আদালতে জেলার প্রায় ৯০ শতাংশ দেওয়ানি মামলা বিচারাধীন থাকে। গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে আপিলসহ গুরুত্বপূর্ণ সব কার্যক্রম এখানেই পরিচালিত হওয়ার কথা থাকলেও বিচারক না থাকায় মামলা গ্রহণ, শুনানি, সাক্ষ্য গ্রহণ এবং জরুরি নিষেধাজ্ঞা জারি—সবই বন্ধ হয়ে গেছে।
বান্দরবান জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, ভারপ্রাপ্ত হিসেবে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কিছু মামলা পরিচালনার চেষ্টা করলেও অতিরিক্ত মামলার চাপের কারণে কার্যকরভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। এতে বিচারব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
আইনজীবীরা আরও বলেন, বিচারকের অভাবে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় ভূমি ও পারিবারিক বিরোধ জটিল আকার ধারণ করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যাচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
তারা উল্লেখ করেন, এই পরিস্থিতি সংবিধানে প্রদত্ত নাগরিকের সমান অধিকার, আইনের আশ্রয় লাভ এবং দ্রুত ও ন্যায়বিচার পাওয়ার মৌলিক অধিকারের পরিপন্থী। একইসাথে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়বিচারে প্রবেশাধিকার ও ফেয়ার ট্রায়ালের নীতিরও লঙ্ঘন।
এ অবস্থায় বান্দরবানবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—দ্রুততম সময়ের মধ্যে সিনিয়র সিভিল জজ পদে একজন যোগ্য বিচারক নিয়োগ দিয়ে স্থবির হয়ে পড়া বিচারব্যবস্থাকে সচল করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত

যশোরে চৈত্রের শেষের দিকের সকালে শীতের কুয়াশা

জীবননগরে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান: ফিলিং স্টেশনে তদারকি ও চালককে জরিমানা

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাম রোগ নিয়ে সতর্কবার্তা

হাজির হাট ইউনিয়ন ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী বাবুল হোসেন বাবলু দোয়া ও সমর্থন কামনা

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ

১০

সিরাজগঞ্জ-পাবনা মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান- ‎

১১

কর্নেল (অবসর) অলি আহমদের সাথে পটিয়া পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ।

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক।

১৩

জেলা প্রশাসনের ফুয়েল কার্ড টিশার্টে প্রিন্ট –

১৪

আসন্ন কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু। ‎

১৫

মির্জাপুরে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

১৬

ডুমুরিয়ায় মোল্লা সিরাজুল ইসলাম ও শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত।

১৭

৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা।  

১৮

বেনাপোলে ইমারজেন্সি আধুনিক হাসপাতাল ও উন্নত রোড ডিভাইডারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

১৯

দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির।

২০
বিজ্ঞপ্তি