
লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ——-
লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মোঃ বাবুল হোসেন (বাবলু) জোয়াদ্দার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি এলাকাবাসীর সঙ্গে
সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সর্বদা জনগণের পাশে থেকে কাজ করবো।

তিনি নির্বাচিত হলে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানিয়েছেন সেগুলো হলো
ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করা,
বয়স্ক ভাতা,বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা,বিনা টাকায় ওয়ার্ডের করে দেওয়া হবে।
রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করা
গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকা
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ
শিক্ষার মান উন্নয়ন ও যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা
সামাজিক ন্যায়বিচার ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া
তিনি আরও বলেন, “আমি কথা নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে চাই। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ এই ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং প্রার্থীর জন্য দোয়া কামনা করেন।
মন্তব্য করুন