
জাহিদ হোসেন জুয়েল
উপজেলা প্রতিনিধি:- রায়পুর, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম মহোদয়ের প্রযুক্তিগত সহায়তায় জনাব শাহীন মিয়া, অফিসার ইনচার্জ, রায়পুর থানার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আহসান হাবীব সঙ্গীয় ফোর্সসহ রায়পুর পূর্বলাচ সাকিনে অভিযান পরিচালনা করিয়া রায়পুর থানার মামলা নং-৩৩(০৪)২৬ এর এজাহারনারমীয় আসামী (শিশু ধর্ষণকারী) মো: মোস্তফা (৩০), পিতা-মৃত আবিদ মিয়া, মাতা-শাফেয়া বেগম, গ্রাম-পূর্বলাচ (হানিফ কবিরাজ বাড়ি), পৌর ০১ নং ওয়ার্ড, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করেন। বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন