বিশ্বজিৎ চন্দ্র সরকার
২৪ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

বিশ্বজিৎ চন্দ্র সরকার:- জেলা প্রতিনিধি গোপালগঞ্জ ।

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে কয়লা তৈরির অসংখ্য চুল্লি। প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই এসব চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এতে একদিকে ধ্বংস হচ্ছে বনজ ও ফলজ গাছ, অন্যদিকে কালো ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে উঠছে পরিবেশ ও জনজীবন।
সদর উপজেলার নিচিন্দপুর ও গোয়াল গ্রামের মাথা এলাকায় ২৩ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমি ও জনবসতির কাছাকাছি স্থানে তৈরি করা হয়েছে এসব চুল্লি। লাল মাটি, ইট ও কাঠের গুঁড়া দিয়ে নির্মিত চুল্লিগুলোর ভেতরে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে একটি মুখ খোলা রেখে বাকি অংশ মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। খোলা মুখ দিয়ে আগুন ধরিয়ে পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়। টানা ৫ থেকে ৬ দিন পোড়ানোর পর চুল্লি থেকে বের করা হয় কয়লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি চুল্লিতে একেকবারে ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। একটি চুল্লি থেকে উৎপাদিত কয়লার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। এলাকায় প্রায় ১৫টি চুল্লি থেকে মাসে ৩৫ থেকে ৪০ লাখ টাকার কয়লা উৎপাদন হচ্ছে। পরে এসব কয়লা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রত্যন্ত এলাকা থেকে নির্বিচারে গাছ কেটে এসব চুল্লিতে সরবরাহ করা হচ্ছে। ফলে দ্রুত কমে যাচ্ছে সবুজ গাছপালা। চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, কাশি ও অন্যান্য শ্বাস-প্রশ্বাসজনিত রোগ বাড়ছে। একই সঙ্গে জমির উর্বরতাও কমে যাচ্ছে।
এক বাসিন্দা বলেন, “দিন-রাত ধোঁয়ার কারণে ঘরের বাইরে থাকা যায় না। শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে।”
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব কয়লা তৈরির চুল্লির কোনো অনুমোদন নেই। অবৈধভাবে পরিচালিত চুল্লিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তারা বলেন, শিগগিরই অভিযান চালানো হবে।
পরিবেশবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। দ্রুত এসব অবৈধ চুল্লি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর সংবাদে নানীর মৃত্যু

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিতে হাজারো মানুষ, বাড়ছে লোডশেডিং নিয়ে শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীনতা

বোয়ালমারীতে মাদককে কেন্দ্র করে বিএনপির নেতাকে রাতের আধারে আক্রমণ

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জেরে বন্ধ ‘সুইটি ফিলিং স্টেশন’,চরম ভোগান্তিতে চালক সহ হাজারো কৃষক

‎শাহজাদপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা

১০

আগুনের গোল্লা চুয়াডাঙ্গা: গলছে রাস্তার পিচ, জনজীবনে ত্রাহি ত্রাহি দশা

১১

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

১২

আবারও ছাত্রদলের জরুরি সভা ডেকেছে

১৩

রায়পুরে শিশু ধর্ষণকারী কে গ্রেফতার

১৪

ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

১৫

মুন্সিগঞ্জ জেলা তৃণমূল শীর্ষে রাজনীতিবিদ বিএনপি দলের নারী নেত্রীরা।

১৬

মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা।

১৭

পোরশায় কুরবানির ঈদকে সামনে রেখে সচেতনতামূলক সভা’র আয়োজন

১৮

মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা।

১৯

নিরাপদ জীবন চাই-মানবতার রাষ্ট্র চাই-আল্লামা ইমাম হায়াত

২০
বিজ্ঞপ্তি