শাহরিয়ার কবির।
২৫ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

পাইকগাছা (খুলনা)—————
খুলনার পাইকগাছা উপজেলায় খোলা বাজারে পেট্রোল ও অকটেন লিটারপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—এটি কি প্রকৃত জ্বালানি সংকট, নাকি সুসংগঠিত সিন্ডিকেটের নিয়ন্ত্রিত কারসাজি?

অভিযোগ রয়েছে, পাইকগাছা পৌরসদরের মাইক্রোস্ট্যান্ডসহ ভিলেজ পাইকগাছা, চারা বটতলা, বোয়ালিয়ার মোড়, আগড়ঘাটা, কপিলমুনি, রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার, কাটিপাড়া, বাঁকা বাজার, কাটাখালী, চাঁদখালী ও আলমতলা এলাকায় বোতল ও গ্যালনে করে প্রকাশ্যে উচ্চমূল্যে পেট্রোল-অকটেন বিক্রি হচ্ছে। এসব জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পাইকগাছা ও কয়রা উপজেলায় মাত্র একটি ফিলিং স্টেশন থাকায় চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছে না। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক সময় তেল মিলছে না। এক-দুই দিন পর পর সরবরাহ এলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিশেষ করে অকটেন ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়েছেন, কারণ সরবরাহ অনুপস্থিত।

এই পরিস্থিতিতে একটি চক্র বিভিন্ন এলাকা পাম্প থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়ছে।
স্থানীয় শাহজাহান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের এলাকায় এখন স্বাভাবিক দামে তেল পাওয়া যায় না। জরুরি কাজে মোটরসাইকেল চালাতে গিয়ে বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে হয়। এতে সংসারের খরচ বেড়ে গেছে, কিন্তু দেখার কেউ নেই।
আরেক মোটরসাইকেল চালক রবিউল বলেন,পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যায় না। আবার খোলা বাজারে না কিনলে চলাও যায় না। আমরা সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামা ও সরবরাহ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়লেও, স্থানীয়দের প্রশ্ন—পাইকগাছায় যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে, তা কি শুধু সংকট, নাকি কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণের একটি কৌশল?
স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং অবৈধ জ্বালানি সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ফিলিং স্টেশনে পর্যাপ্ত ও নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।
সব মিলিয়ে পাইকগাছায় জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের খেলা—এই প্রশ্ন এখন আর শুধু আলোচনা নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির বাস্তবতায় পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ

জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর সংবাদে নানীর মৃত্যু

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিতে হাজারো মানুষ, বাড়ছে লোডশেডিং নিয়ে শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীনতা

বোয়ালমারীতে মাদককে কেন্দ্র করে বিএনপির নেতাকে রাতের আধারে আক্রমণ

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জেরে বন্ধ ‘সুইটি ফিলিং স্টেশন’,চরম ভোগান্তিতে চালক সহ হাজারো কৃষক

‎শাহজাদপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

১০

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা

১১

আগুনের গোল্লা চুয়াডাঙ্গা: গলছে রাস্তার পিচ, জনজীবনে ত্রাহি ত্রাহি দশা

১২

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

১৩

আবারও ছাত্রদলের জরুরি সভা ডেকেছে

১৪

রায়পুরে শিশু ধর্ষণকারী কে গ্রেফতার

১৫

ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

১৬

মুন্সিগঞ্জ জেলা তৃণমূল শীর্ষে রাজনীতিবিদ বিএনপি দলের নারী নেত্রীরা।

১৭

মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা।

১৮

পোরশায় কুরবানির ঈদকে সামনে রেখে সচেতনতামূলক সভা’র আয়োজন

১৯

মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা।

২০
বিজ্ঞপ্তি