
গত ৩১/১০/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হলো EQUATOR MATHS CLUB কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী শিক্ষণীয় অনুষ্ঠান “ম্যাথ কার্নিভাল ২০২৫”। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করে গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং বাস্তব জীবনে গণিতের প্রয়োগ অনুধাবন করানো।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে গণিত খুঁজে পাওয়া, গণিতভিত্তিক সৃজনশীল কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, ও পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করে। তাদের উদ্যম ও অংশগ্রহণ পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রতিষ্ঠাতা জনাব মোঃ ইমতিয়াজ হোসেন। তিনি নগর পোস্ট কে বলেন, “গণিত কোনো ভয়ের বিষয় নয়; বরং এটি আমাদের চিন্তা, যুক্তি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য সৃষ্টি করে। যারা গণিত ভালোবাসে, তারা পৃথিবীকে ভিন্নভাবে দেখতে শেখে। তার অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীরা গণিতের নতুন দিগন্তে উৎসাহিত হয়।
ক্লাবের উদ্দেশ্য:EQUATOR MATHS CLUB প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো —
🔹 শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা
🔹 গণিতচিন্তা ও যুক্তিবাদী মনোভাব বিকাশ করা
🔹 বাস্তব জীবনে গণিতের প্রয়োগ শেখানো
🔹 গণিতে পারদর্শিতা অর্জনে অনুপ্রাণিত করা

উৎসবমুখর পরিবেশে সকল শ্রেনীর শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে গণিতের বাস্তবমুখী প্রদর্শনী করেন।
ম্যাথ কার্নিভালের মত ভিন্নধর্মী আয়োজন সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এক নতুন দিগন্তের সৃষ্টি করে।
মন্তব্য করুন