বার্তা বিভাগ
১৬ এপ্রিল ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ
ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

স্টাফ রিপোর্টার :

বর্ণিল আয়োজন আর উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর শহরের লালেড় মোড় উত্তর টেপাখোলা সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুল ও ও কমলাপুর রাইট ট্র্যাক স্কুলে সম্পন্ন হয়েছে বর্ষবরণ। এ উপলক্ষে মঙ্গলবার গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষকে স্মরণীয় করতে সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুল ও ও রাইট ট্র্যাক স্কুলের যৌথ উদ্যোগে নাচ-গান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি সহ দিনব্যাপি বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেকিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ
ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে
কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

প্রতিষ্ঠান দুটির যৌথউদ্যোগে দিনব্যাপি আয়োজিত এসব জমকালো অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো: এহসানুল হক শাহিন, বিদ্যালয়ের শিক্ষক রুমি, কমলাপুরের রাইট ট্র্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃর্ধা রেজাউলসহ অন্যান্য শিকক্ষবৃন্দ ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গন এক মিলন মেলায় পরিণত হয়।

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেকিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ
ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে
কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব উল্লেখ করে সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো: এহসানুল হক শাহিন জানান, কালের বিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও বাংলা নববর্ষ আমাদের ফিরিয়ে নিয়ে যায় গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যে। এ ছাড়াও একমাত্র পহেলা বৈশাখেই এমন গ্রামীণ লোকজ শিল্প আর সংস্কৃতিকে এক জায়গায় একত্রিত করার সুযোগ পাওয়া যায়।

যদিও বর্তমান প্রজন্মের অনেকেই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা লোকজ শিল্প আর সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে না। গ্রাম-বাংলার চিরায়িত শত বছরের ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতেই মূলত পহেলা বৈশাখকে ঘিরে এমন আয়োজন করা। প্রজন্মের পর প্রজন্ম গ্রাম-বাংলার শত শত বছরের এই সকল গ্রামীণ লোকজ শিল্প ও সংস্কৃতিকে বহমান রাখতে হলে পহেলা বৈশাখের এই আয়োজনগুলোকে আরো বর্ধিত করার সঙ্গে ধারাবাহিকতা রক্ষা করতে হবে বলে মনে করেন তিনি।

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেকিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ
ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে
কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

একই সাথে নববর্ষের এই অনুষ্ঠানটি শিশু শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটানোর পাশাপশি দেশীয় সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো: এহসানুল হক শাহিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১০

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১২

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১৩

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৪

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৫

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৬

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৭

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৮

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৯

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
বিজ্ঞপ্তি