
কাশিয়ানী প্রতিনিধিঃ——–
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, বইঘর এবং নানা ধরনের খাবারের সমাহারে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন