মোঃ আলমগীর হোসেন।
১৮ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

 

বিশেষ প্রতিনিধি,দামুড়হুদা ও দর্শনাঃ———

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুফাইয়িত হোসেন (৪) মেহেরপুর জেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।

দামুড়হুদার চারুলিয়া ক্যাম্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের সঙ্গে গতকাল শুক্রবার বোয়ালমারী গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ৯টার দিকে শিশুটি প্লাস্টিকের ছোট একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির পাশের একটি পুকুরে বাইসাইকেলটি ভাসতে দেখেন। পর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

চারুলিয়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুর আলী মুঠোফোনে বলেন , পুলিশকে না জানিয়ে মৃত শিশুটিকে মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নানাবাড়ির লোকজন দাবি করছেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। ঢোলমারী গ্রামে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তাই শিশুটির স্বজনদের অনুরোধ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে যেন তাঁরা দাফন করেন। এ বিষয়ে চারুলিয়া ক্যাম্প থেকে পুলিশের একটি দলকে ঢোলমারী গ্রামে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১০

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

১১

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

১৩

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৪

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

১৫

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

১৬

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

১৭

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

১৮

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১৯

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

২০
বিজ্ঞপ্তি