মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী।
১৪ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

 

প্রতিনিধি, উত্তর ধরলাঃ——-ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির চিরায়ত আনন্দ-উচ্ছ্বাসে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বৈশাখী মেলা-২০২৬’। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে কবুতর উড়িয়ে ও ফিতা কাটার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের শুভ সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যান্ত্রিকতার এই যুগে নতুন প্রজন্মকে বাঙালির আসল শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে বৈশাখী মেলা এক অনন্য দর্পণ। এই ধরনের আয়োজন আমাদের হাজার বছরের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পহেলা বৈশাখ মানেই জাতি-ধর্ম নির্বিশেষে এক মহামিলন। নাগেশ্বরীর এই মেলা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে নতুন গতির সঞ্চার করবে।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিব। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনতা অনুষ্ঠানে অংশ নেন।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বাহারি পণ্যের স্টলে বর্ণিল সাজে সেজেছে দয়াময়ী মাঠ।

মৃৎশিল্পের কারুকাজ, কাঠের খেলনা, নকশি কাঁথা থেকে শুরু করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। শিশুদের জন্য নাগরদোলা ও বৈচিত্র্যময় রাইড মেলার আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। শীতল হাওয়ায় আর বৈশাখী আমেজে প্রথম দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

‘বৈশাখী মেলা উদযাপন কমিটি, নাগেশ্বরী’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মেলাটি আগামী এক সপ্তাহ প্রতিদিন দুপুর ২টা থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দর্শকদের নিরাপত্তার জন্য মেলার প্রতিটি প্রবেশপথে ও ভেতরে বিশেষ স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা হয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি