
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ——— – মুন্সিগঞ্জ জেলায় আজ মঙ্গলবার ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ ‘নববর্ষের ঐকতান, গনতন্ত্রের পুনরুত্থান’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য পালিত অনুষ্ঠিত হয়েছে।
নিরাপত্তা মধ্যে জেলা প্রশাসন এর আয়োজনে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা এবং লোকজ মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরমহল আশরাফী ও জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
এছাড়াও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট মাঠ থেকে শুরু করে সদর থানা রোড এবং সুপার মার্কেট হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে যোগ দেন পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন। বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে।

বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা।
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা- এবারের বর্ষবরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে মুন্সিগঞ্জ সকল থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মন্তব্য করুন