
ব্যুরো চিফ কুড়িগ্রাম:————
বগুড়া সদর থানা পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে ৩২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে । শনিবার রাতে ভুরুঙ্গামারী থেকে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার থানাঘাট এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সৈকত আলী (৫৫)এবং তাঁর স্ত্রী মোছাঃ আবেদা বিবি (৪৫) আবেদা বিবি ভুরুঙ্গামারীর দক্ষিণ বাশজানী গ্রামের মৃত আবুল দেওয়ানীর মেয়ে ।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে মহাসড়কে নিয়মিত মাদকবিরোধী ও নিরাপত্তা তল্লাশি চলছিল। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস বগুড়া সদর থানা এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে সৈকত আলী ও তাঁর স্ত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের সাথে থাকা ব্যাগগুলো যাচাই করে। এ সময় ব্যাগ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা । ”মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে ।
মন্তব্য করুন