মোঃ রিফাত আলী।
১৮ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সমতার কথা কাগজে, বাস্তবে বঞ্চনা—দেওয়ানগঞ্জের তৃতীয় লিঙ্গের আর্তনাদ”

ভ্রাম্যমান প্রতিনিধি জামালপুরঃ——–

জামালপুর জেলা দেওয়ানগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের ঈদ: আনন্দ নয় বঞ্চনার গল্প
পবিত্র ঈদুল ফিতর সাম্য, সহমর্মিতা ও আনন্দের বার্তা নিয়ে এলেও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবনে এবারের ঈদ এসেছে হতাশা ও বঞ্চনা নিয়ে।

উপজেলার প্রায় ৭০ জন তৃতীয় লিঙ্গের মানুষ অভিযোগ করেছেন, ঈদ উপলক্ষে তারা কোনো ধরনের সরকারি সহায়তা বা ত্রাণ পাননি। ভুক্তভোগীরা জানান, তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত বা সহায়তা মেলেনি।

তাদের দাবি, তারা এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও ন্যূনতম মানবিক সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছেন। অথচ সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং ২৮(১) অনুচ্ছেদ অনুযায়ী লিঙ্গভেদে রাষ্ট্র কোনো বৈষম্য করতে পারে না। এছাড়া ২০১৩ সালে সরকার তৃতীয় লিঙ্গকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাদের প্রশ্ন—মুষ্টিমেয় এই জনগোষ্ঠীর জন্য উপজেলা পর্যায়ে কি কোনো বিশেষ বরাদ্দ নেই? সরকারি জিআর চাল বা ঈদ উপহারের সামান্য খাদ্যসামগ্রী থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা বলেন,
“আমরা ভিক্ষা চাই না, আমরা নাগরিক অধিকার চাই। রাষ্ট্র যদি আমাদের স্বীকৃতি দেয়, তবে সেই স্বীকৃতির বাস্তব প্রতিফলনও দেখতে চাই।

তাদের দাবি, অবিলম্বে দেওয়ানগঞ্জের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বিশেষ ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সরকারি ভাতার তালিকা ও আশ্রয়ণ প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে তাদের অন্তর্ভুক্ত করা এবং কর্মসংস্থান ও কারিগরি শিক্ষার মাধ্যমে মূলধারার সমাজে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে সমাজের কোনো জনগোষ্ঠীকেই পিছিয়ে রাখা যাবে না। দেওয়ানগঞ্জের এই তৃতীয় লিঙ্গের মানুষের আর্তনাদ দ্রুত প্রশাসনের নজরে আসবে—এমনটাই প্রত্যাশা সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১০

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

১১

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

১৩

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৪

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

১৫

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

১৬

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

১৭

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

১৮

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১৯

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

২০
বিজ্ঞপ্তি