মোঃবুলবুল ইসলাম।
২৮ মার্চ ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে তেলের পাম্প পরিদর্শন করলেন জেলা বিএনপি

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ———কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে জেলা বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা জেলা শহরের বিভিন্ন পাম্পে তেল বিতরণে প্রশাসন, পাম্প কতৃপক্ষ ও ক্রেতা-সাধারণের মাঝে শৃংখলা বজায় রাখতে সহযোগিতা করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে আতঙ্কিত হওয়ার কারণ নাই, বর্তমান বিএনপি সরকার জনগণের এই ক্ষনস্থায়ী সংকট কাটাতে যথাসাধ্য চেষ্টা করছে। জনগণকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ জানান।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিশ্ব পরিস্থিতিতে এখন তেলের সংকট চলছে, আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে সরকারি লম্বা ছুটির কারণে তেল পরিবহণে এই সমস্যার সৃষ্টি হয়েছে আগামী ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে ইনশাআল্লাহ্।

তিনি জনগণকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ, শাওন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি