ডেস্ক নিউজ, 
১২ এপ্রিল ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনা সদরে র‌্যাব-১০ ও ১২ এর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ আসামি গ্রেফতার।

পাবনা সদরে র‌্যাব-১০ ও ১২ এর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ আসামি গ্রেফতার।

ডেস্ক নিউজ, 

পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় র‌্যাবের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল, র‌্যাব-১২ এর সহযোগিতায় এ অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলভার এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তাদের সবার বাড়ি পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায়।
র‌্যাব আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‌্যাব কর্তৃপক্ষ জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেছে, কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। একটি তথ্যই পারে বড় ধরনের অপরাধ প্রতিরোধ করতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি