মোঃ মোসলেম উদ্দিন সিরাজী।
২৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ———-

‎বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের  (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে জটিলতার কারণে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ এপ্রিল ভর্তি কার্যক্রম চালু থাকবে।

এ ছাড়া ও ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় পূর্বের ন্যায় যথা নিয়মে চালবে। জানা যায়,ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ারপ্লান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল,বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ ও ল্যাবেটরি স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি সেবামুলক প্রতিষ্ঠান পরিচালিত হয়। তবে বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে সব কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

তাই বৃহৎ এই চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতালের সব কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় চার দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁত শিল্প সমৃদ্ধ এই অঞ্চলে টানা এক ঘণ্টা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ আবাসিক ছাত্র ও ছাত্রী হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে,বিদ্যুৎ সংকট অব্যাহত থাকলে ছুটি আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর সংবাদে নানীর মৃত্যু

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিতে হাজারো মানুষ, বাড়ছে লোডশেডিং নিয়ে শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীনতা

বোয়ালমারীতে মাদককে কেন্দ্র করে বিএনপির নেতাকে রাতের আধারে আক্রমণ

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জেরে বন্ধ ‘সুইটি ফিলিং স্টেশন’,চরম ভোগান্তিতে চালক সহ হাজারো কৃষক

‎শাহজাদপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা

১০

আগুনের গোল্লা চুয়াডাঙ্গা: গলছে রাস্তার পিচ, জনজীবনে ত্রাহি ত্রাহি দশা

১১

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

১২

আবারও ছাত্রদলের জরুরি সভা ডেকেছে

১৩

রায়পুরে শিশু ধর্ষণকারী কে গ্রেফতার

১৪

ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

১৫

মুন্সিগঞ্জ জেলা তৃণমূল শীর্ষে রাজনীতিবিদ বিএনপি দলের নারী নেত্রীরা।

১৬

মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা।

১৭

পোরশায় কুরবানির ঈদকে সামনে রেখে সচেতনতামূলক সভা’র আয়োজন

১৮

মুন্সিগঞ্জ শহরে জাতীয়তাবাদী দলের রাজনৈতিক শীর্ষে নেতারা।

১৯

নিরাপদ জীবন চাই-মানবতার রাষ্ট্র চাই-আল্লামা ইমাম হায়াত

২০
বিজ্ঞপ্তি