শাহিদুল ইসলাম।
২৩ এপ্রিল ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ৭০কেজিগাজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কালিয়াকৈর প্রতিনিধিঃ———
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‍্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‍্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে ।

এ যাবৎ পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ । বুধবার (২২ এপ্রিল) সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২) ।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার খাড়াজোড়া এলাকার মারিয়া খাবারের হোটেলসহ বিভিন্ন হোটেলে মাদক কেনাবেচা হয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ এর চৌকশ টিম মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে অল্প পরিমাণ মাদক উদ্ধার করে। এরপর আসামির তথ্য অনুযায়ী, উপজেলার হরতকিতলা ভাইকিং পাম্পের পেছনে আলেয়া আক্তারের সিকদার মহলের ভাড়া বাসার খাটের নিচের প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর থেকে ৭০ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে র‌্যাব সদস্যরা মাদকসহ দুই আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে ।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিদেরকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মুন্সিগঞ্জে ০২টি পৌরসভায় আগামী নির্বাচনে কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য।

চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, নির্ঘুম কাটছে রাত

খাল খনন কাজের  উদ্ধোধন করেন সংসদ সদস্য, আবুল কালাম আজাদ সিদ্দিকী ‎

ইসলামের নামে রাষ্ট্র বা কোনো ধর্মের নামে রাষ্ট্রের কথা যে দল বলে তারা ইসলামের শত্রু। – আল্লামা ইমাম হায়াত

ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ

জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর সংবাদে নানীর মৃত্যু

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিতে হাজারো মানুষ, বাড়ছে লোডশেডিং নিয়ে শঙ্কা

১০

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীনতা

১১

বোয়ালমারীতে মাদককে কেন্দ্র করে বিএনপির নেতাকে রাতের আধারে আক্রমণ

১২

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জেরে বন্ধ ‘সুইটি ফিলিং স্টেশন’,চরম ভোগান্তিতে চালক সহ হাজারো কৃষক

১৪

‎শাহজাদপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

১৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা

১৬

আগুনের গোল্লা চুয়াডাঙ্গা: গলছে রাস্তার পিচ, জনজীবনে ত্রাহি ত্রাহি দশা

১৭

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

১৮

আবারও ছাত্রদলের জরুরি সভা ডেকেছে

১৯

রায়পুরে শিশু ধর্ষণকারী কে গ্রেফতার

২০
বিজ্ঞপ্তি