মোঃ সাহিন
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মোঃ রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসাঃ জমিলা বেগম (৪০)।

অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর মডেল থানার এসআই (নিঃ) এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে এএসআই মোঃ মাজেদুর রহমান, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ সামিউর রহমান ও নারী কনস্টেবল মাসুমা খাতুন সদর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন।

বিকাল ৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় জমিলা বেগমের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ বিকেল ৩:৪৫ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযানে যায়।

হাতেনাতে গ্রেফতার ও উদ্ধার
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী জনৈক রাসেলের বসতবাড়ির প্রাচীরের কাছ থেকে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামী রাকিব আলীর হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯টি প্যাকেটে মোড়ানো মোট ০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত:

মাদকদ্রব্য: ৯ কেজি গাঁজা (৫টি কালো ও ৪টি আকাশী রঙের পলিথিনে মোড়ানো)।

মোট ওজন: বস্তা ও পলিথিনসহ ৯ কেজি ১৩৫ গ্রাম।

আনুমানিক মূল্য: ৩,৬৫,০০০/- (তিন লক্ষ পয়ষট্টি হাজার) টাকা।

আইনি ব্যবস্থা
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭, তারিখ: ২৫/০৪/২০২৬)। আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মুন্সিগঞ্জে ০২টি পৌরসভায় আগামী নির্বাচনে কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য।

চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, নির্ঘুম কাটছে রাত

খাল খনন কাজের  উদ্ধোধন করেন সংসদ সদস্য, আবুল কালাম আজাদ সিদ্দিকী ‎

ইসলামের নামে রাষ্ট্র বা কোনো ধর্মের নামে রাষ্ট্রের কথা যে দল বলে তারা ইসলামের শত্রু। – আল্লামা ইমাম হায়াত

ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ

জ্বালানি সংকট নাকি সিন্ডিকেটের কারসাজি? পাইকগাছায় ৩০০ টাকায় পেট্রোল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর সংবাদে নানীর মৃত্যু

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিতে হাজারো মানুষ, বাড়ছে লোডশেডিং নিয়ে শঙ্কা

১০

চাঁপাইনবাবগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীনতা

১১

বোয়ালমারীতে মাদককে কেন্দ্র করে বিএনপির নেতাকে রাতের আধারে আক্রমণ

১২

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জেরে বন্ধ ‘সুইটি ফিলিং স্টেশন’,চরম ভোগান্তিতে চালক সহ হাজারো কৃষক

১৪

‎শাহজাদপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

১৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা

১৬

আগুনের গোল্লা চুয়াডাঙ্গা: গলছে রাস্তার পিচ, জনজীবনে ত্রাহি ত্রাহি দশা

১৭

গোপালগঞ্জে অবৈধ কয়লার চুল্লি: বন উজাড়, ধোঁয়ায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

১৮

আবারও ছাত্রদলের জরুরি সভা ডেকেছে

১৯

রায়পুরে শিশু ধর্ষণকারী কে গ্রেফতার

২০
বিজ্ঞপ্তি