
আদিতমারী উপজেলা প্রতিনিধি:————-লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘল টারি ও মোগলহাট এবং গোড়োব মন্ডল সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পৃথক পৃথক বিশেষ অভিযানে পরিচালনা করেন বিজিবি সদস্যরা পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও জিরা জব্দ করেছে।
গত ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায় যে,
গোপন সংবাদের ভিত্তিতে গোড়কমন্ডল, মোগলহাট এবং দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিরহাট ১৫ বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৮ বোতল ইস্কাফ সিরাপ, ১৬ বোতল আয়ুর্বেদিক সিরাপ এবং ৯ কেজি জিরা সহ উদ্ধার করা হয়েছে জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩২ হাজার ২০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও বিশেষ দ্বিগুণ অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মাদক ব্যবসায়ী থেকে চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন