মনির হোসেন।
১৯ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম অমিত

 

যশোর জেলা প্রতিনিধি:———-ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ বিকল্প দায়িত্ব প্রদান করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে জাতীয় সংসদে ওই মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর প্রদান এবং কার্যাবলি সম্পাদনের জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে মনোনীত করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদে উপস্থিত থাকতে না পারলে তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংসদীয় রীতি অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মূল মন্ত্রী অনুপস্থিত থাকলে তার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত এই বিকল্প ব্যক্তিরাই সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন এবং নির্ধারিত দাপ্তরিক কাজ সম্পাদন করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কারা দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করতেই মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল এবং সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি