ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আট লাখের বেশি রেনু পোনা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গতকল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ সকালে পুকুরের মাছ চাষি তপন কুমার বিশ্বাস রেনু মাছের দেখতে এলে এমন মৃত্যু দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তিনি অভিযোগ করেন, ‘শত্রুতা করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে।
এমন ঘটনা ঘটেছে উপজেলা সদর ইউনিয়নে জাটিকগ্রাম দরুনা বিল এলাকায় । পূর্ব শত্রুতার জেরে মৎস্য খামারে গ্যাস ট্যালেট দিয়ে তপনের প্রায় ৬০ হাজার টাকার আট লাখ রেনু পোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা এমনটাই অভিযোগ মাছ চাষির। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সরাসরি ক্ষতি করতে না পেরে রাতের অন্ধকারে মাছের খামারে গ্যাস ট্যাবলেট দেয় দুর্বৃত্তরা।
সরজমিবে সেখানে গিয়ে দেখা যায়, উৎসুক লোকজন মৃত রেনু পোনা মাছগুলো দেখছেন আর আফসোস করে বলছেন—‘এ কেমন শত্রুতা’।
প্রতিবেদক তার সাথে কথা বলেন,আমরা সংখ্যালঘু নাম প্রকাশ করলে আমাদের মেরে ফেলবে এই ভয়ে আমরা নাম প্রকাশ করতে পারছি না।সংখ্যালঘু হওয়ায় এ ব্যাপারে অভিযোগ দিতে গেলে হুমকি ধামকি পাচ্ছি বিভিন্ন মাধ্যম দিয়ে ।
এমন ঘটনার সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসীর।
উপজেলার মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন,আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে চাষিকে সব ধরনের আইনি সহযোগিতা করবো।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান
১
দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
২
লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত