
জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ——–
জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক এমপি ও বর্তমানে বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর(অব.) আখতারুজ্জামান রঞ্জন।
শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে গিয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে আখতারুজ্জামান।

আজ শনিবার (১৩ডিসেম্বর) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান আখতারুজ্জামান। সেখানে জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং জামায়াতের দলীয় ফরম পূরণ করে দলে যোগ দেন। আখতারুজ্জামান যোগদানের বিষয়টি নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে,আক্তারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ এবং ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালেও তিনি ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। ২০২২ সালে দ্বিতীয়বারের মতো বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর আর বিএনপিতে ফিরতে পারেননি।
জামায়াতের বিজ্ঞপ্তিতে মেজর আখতারের যোগদান সম্পর্কে বলা হয়েছে, দলের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি।
যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেই আমি এই সংগঠনে যোগদান করেছি।
জামায়াতে ইসলামীতে যোগদানের সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
তার জামাতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে তার নিজ এলাকা কটিয়াদীতে ব্যাপক আলোচনা সমালোচনা ঢেউ বইছে। বর্তমানে তার নিজ জেলা- উপজেলায় বিষয়টি ‘টপ অব দ্যা টক’এ পরিনত হয়েছে। পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন