সাইফুল ইসলাম রুদ্র
২১ এপ্রিল ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদী জেলা প্রতিনিধিঃ———-
নরসিংদীতে মুজিবুর রহমান (৫৫) নামের একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত আটটার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মুজিবুর রহমান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। তিনি মাধবদী শহরের কালীবাড়ি এলাকার একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্র বলছে, মুজিবুর রহমান গতকাল সন্ধ্যায় নরসিংদী শহরে ব্যক্তিগত কাজ সেরে মাধবদী ফিরছিলেন। পথে ৫ নম্বর ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মুঠোফোন ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়।

পরে স্থানীয় কয়েকজন মুজিবুর রহমানকে উদ্ধার করেন এবং অটোরিকশায় করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হানিফ নামের ওই অটোরিকশাচালকও হাসপাতাল থেকে চলে যান। এ সময় হাসপাতালের জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‘আমাদের হাসপাতালে অজ্ঞাত এবং মৃত অবস্থায় তাঁকে (মুজিবুর রহমান) আনা হয়েছিল। পরে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশ রাতেই মর্গে পাঠানো হয়।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, এ হত্যাকারে রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যাওয়া অটোচালককে শনাক্তের চেষ্টা চলছে। তাঁকে খুঁজে পেলে হত্যাকারে রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১০

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১১

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১২

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৩

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৪

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৫

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৬

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৭

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৮

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

১৯

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

২০
বিজ্ঞপ্তি