মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
২১ এপ্রিল ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ—————————-
‎সদ্য ঘোষিত ‘জাতীয় নারীশক্তির’ কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে দল ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি । শনিবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি । এই দিনই তিনি সংগঠনের আহ্বায়ক বরাবর লিখিত চিঠিতে দলীয় সদস্য পদ এবং সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেছেন ।

দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠকের পাশাপাশি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ও ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে প্রাথমিক মনোনীত ও ছিলেন তিনি । পদত্যাগ পত্রে তিনি লেখেছেন, ‘আমি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী থেকে এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছি । একই বছর ১৬ মে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম ।

তিনি আরো লেখেছেন, ‘এনসিপির প্রাথমিক লক্ষ্য,আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই দল যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিলো বর্তমান কার্যক্রমে তা পরিলক্ষিত হচ্ছে না । সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ায় এই দলের সঙ্গে আমার সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না । এমতাবস্থায় আমি এনসিপির সকল পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।’ সম্প্রতি ফেসবুক পোস্টে তিনি এই সব লেখেছেন, ‘আমি সিরাজগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ছিলাম ।

নির্বাচনের আগে এনসিপি থেকে নিস্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম । শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত । উক্ত কমিটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই । উল্লেখ্য,গত ১৮ এপ্রিল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন কে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু কে সদস্য সচিব করে শনিবার দলের নারী সংগঠন জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । ঐই  কমিটিতে নাম আসার পরপরই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়ে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন । এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছে,দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি আগে থেকেই দলে নিস্ক্রিয় ছিলেন । গত ১৮ এপ্রিল তিনি পদত্যাগ করেছেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১০

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১১

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১২

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৩

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৪

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৫

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৬

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৭

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৮

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

১৯

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

২০
বিজ্ঞপ্তি